• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই শ্রাবণ ১৪৩৩ রাত ০৮:১২:১৬ (23-Jul-2026)
  • - ৩৩° সে:

রায়পুরে নবী (সা.)-কে অবমাননার অভিযোগে বিক্ষোভ মিছিল, থানায় মামলা

২৩ জুলাই ২০২৬ রাত ০৮:০৪:৪৬

রায়পুরে নবী (সা.)-কে অবমাননার অভিযোগে বিক্ষোভ মিছিল, থানায় মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নে সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রবাসী যুবকের বিরুদ্ধে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রায়পুরে এক বিশাল বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও থানায় মামলা দায়ের করা হয়েছে।

২৩ জুলাই দুপুরে রায়পুর থানার সামনে থেকে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, তাওহিদী জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রায়পুর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় থানার সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে সংক্ষুব্ধ জনতা থানায় গিয়ে অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত অভিযোগ জমা দেন এবং মামলা দায়ের করেন।

‘বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করা কোনো চরম অন্যায় এবং কোনো মুসলমানের পক্ষে তা সহ্য করা সম্ভব নয়। এটি আমাদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে।’

বক্তারা এ ধরনের ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে অভিযুক্ত প্রবাসীর বিরুদ্ধে প্রচলিত আইনে সঠিক তদন্তপূর্বক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রতিবাদ ও আইনি প্রক্রিয়ার মুখে অভিযুক্ত প্রবাসী যুবক পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে নিজের ভুল স্বীকার করেন এবং মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। তবে তাৎক্ষণিকভাবে ওই অভিযুক্ত ব্যক্তির সঠিক নাম ও বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us