• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:১১:২৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ভাসানী বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে দুই সংসদ সদস্যকে মনোনয়ন

২৩ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:৩২

ভাসানী বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে দুই সংসদ সদস্যকে মনোনয়ন

টাঙ্গাইল প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে টাঙ্গাইলের দুই সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের মাননীয় সংসদ নেতা।

সচিবালয় থেকে ২০ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮(১)(ঘ) ধারা অনুযায়ী রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে দুই সংসদ সদস্যকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

মনোনীতরা হলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য মো. আবদুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও এর অনুলিপি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রিজেন্ট বোর্ড মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও নীতিগত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এ বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০