অনলাইন ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, ভূরাজনৈতিক কারণে দেশকে অস্থিতিশীল করার চিন্তা থেকে ফ্যাসিস্টরা ভারতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।
১৯ জুলাই রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত ‘২০২৪ এর জুলাইয়ের গণঅভ্যুথান এবং ভাসানী জনশক্তি পার্টির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এছাড়া বাকশাল কায়েমের মাধ্যমে শেখ মুজিব একনায়কতন্ত্র গঠন করেছিল মন্তব্য করে তিনি বলেন, এ কারণেই তার অনিবার্য পতন হয়েছিল।
এ সময় দেশকে ভিন্নদিকে ধাবিত করার অপচেষ্টা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বরকত উল্লাহ বুলু বলেন, দেশকে সুদৃঢ় ঐক্যের মধ্যে নিয়ে যেতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available