• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই শ্রাবণ ১৪৩৩ ভোর ০৫:০৯:৩৮ (21-Jul-2026)
  • - ৩৩° সে:

আর্জেন্টিনার পরাজয়ের শোক সইতে না পেরে দুই সমর্থকের মৃত্যু

২০ জুলাই ২০২৬ সকাল ১১:৫১:৪২

আর্জেন্টিনার পরাজয়ের শোক সইতে না পেরে দুই সমর্থকের মৃত্যু

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর বুয়েনস আইরেসে দুই সমর্থকের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পৃথক ঘটনায় হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মারা যান। এছাড়া আরও একজন বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বুয়েনস আইরেসের মনসেরাত এলাকার একটি বাসা থেকে জরুরি সেবায় ফোন করা হয়। সেখানে ৬৭ বছর বয়সী এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সিপিআর দিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এর আগে বিকেল ৫টা ৩৯ মিনিটে ৮৮ বছর বয়সী আরেক ব্যক্তি শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়।

বুয়েনস আইরেসের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ৭২ বছর বয়সী আরও একজন ব্যক্তি বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ফাইনালের পর রাজধানীর ওবেলিস্ক চত্বরে জড়ো হওয়া সমর্থকদের মধ্যে বিশৃঙ্খলার ঘটনাও ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৭ বছর বয়সী এক ব্যক্তি উঁচু স্থান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। এছাড়া অতিরিক্ত মদ্যপান, ধাক্কাধাক্কি ও ছোটখাটো সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

তবে স্বাস্থ্য কর্তৃপক্ষ এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলেনি যে, হৃদরোগে মারা যাওয়া ব্যক্তিদের মৃত্যুর একমাত্র কারণ ছিল আর্জেন্টিনার পরাজয়ের মানসিক ধাক্কা। তারা শুধু জানিয়েছে, ফাইনালের সময় ও পরবর্তী সময়ে এসব চিকিৎসা-সংক্রান্ত ঘটনা ঘটেছে।
সূত্র: এএফপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বলিউড অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
বলিউড অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
২০ জুলাই ২০২৬ রাত ০৮:৪১:২৪





ইইউবি নিয়ে 'মিথ্যা তথ্য' ছড়ানোর অভিযোগ
ইইউবি নিয়ে 'মিথ্যা তথ্য' ছড়ানোর অভিযোগ
২০ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০৬


Follow Us