• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই শ্রাবণ ১৪৩৩ ভোর ০৫:০৯:৩৭ (21-Jul-2026)
  • - ৩৩° সে:

শ্রম সংস্কার ও সামাজিক সুরক্ষায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-আইএলও

২০ জুলাই ২০২৬ দুপুর ১২:০৩:৫৭

শ্রম সংস্কার ও সামাজিক সুরক্ষায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-আইএলও

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো আজ ২০ জুলাই সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে শ্রম খাতের সংস্কার, সামাজিক সুরক্ষা এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশ ও আইএলওর মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে আইএলও মহাপরিচালক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, আইএলও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে আগ্রহী এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে চায়।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলওর ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বৈঠকে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং বৈশ্বিক শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। এছাড়া তৈরি পোশাক খাতের অগ্রগতি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, অনানুষ্ঠানিক শ্রমবাজারের উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের অর্জন নিয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।

সরকার ও আইএলওর মধ্যে শ্রম খাতের চলমান সংস্কার কার্যক্রম আরও এগিয়ে নিতে সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী শ্রমিকবান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে, আইএলও মহাপরিচালক বাংলাদেশের সঙ্গে সংস্থাটির বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং শ্রম খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) মো. কামরুজ্জামান, বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনোঁ এবং আইএলও সদর দপ্তর, জেনেভার মহাপরিচালকের জ্যেষ্ঠ উপদেষ্টা হিতোমি নাকাগোমে।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বলিউড অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
বলিউড অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
২০ জুলাই ২০২৬ রাত ০৮:৪১:২৪





ইইউবি নিয়ে 'মিথ্যা তথ্য' ছড়ানোর অভিযোগ
ইইউবি নিয়ে 'মিথ্যা তথ্য' ছড়ানোর অভিযোগ
২০ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০৬


Follow Us