• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৫:২৬:৫৫ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

চিকিৎসার জন্য আমান উল্লাহ আমানকে নেয়া হচ্ছে হাসপাতালে

১০ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১৩:১৪

চিকিৎসার জন্য আমান উল্লাহ আমানকে নেয়া হচ্ছে হাসপাতালে

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমান উল্লাহ আমানকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হচ্ছে।

১০ সেপ্টেম্বর রোববার বিকেল সাড়ে ৫টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা, মাথায় অস্বস্তি অনুভব ও চোখের সমস্যা বোধ করলে পুলিশ প্রহরায় তাকে হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার দুপুর পৌনে ৩টায় ঢাকার বিশেষ জজ আদালত-১ থেকে প্রিজন ভ্যানে করে তাকে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে আনা হয়।

উল্লেখ্য, রোববার দুপুর ১২টার দিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পাশাপাশি চিকিৎসা ও ডিভিশন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ সময় আদালত চত্বরে পুলিশের সঙ্গে আমান উল্লাহ আমানের সমর্থকদের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে ৩ জন পুলিশ সদস্য আহত হলে ঘটনাস্থল থেকে পুলিশ আমান উল্লাহ আমানের ৮ থেকে ১০ জন সমর্থককে আটক করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১