• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:১৫:২২ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

এই ডিসেম্বরে আ.লীগ চিরবিদায় নেবে: রাশেদ খাঁন

২১ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৮:১১

এই ডিসেম্বরে আ.লীগ চিরবিদায় নেবে: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক: ক্যানসারে আক্রান্ত আওয়ামী লীগকে কেমোথেরাপি দিয়ে রক্ষা করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।  

তিনি বলেন, আওয়ামী লীগ এই ডিসেম্বরে চিরবিদায় নেবে!

২১ নভেম্বর শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

পাবনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ

ফেজবুক পোস্টে রাশেদ লেখেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার না ফেরার জট খুলে দিয়েছে শামীম ওসমান। শামীম ওসমান দাবি করেছে যে, তিনি ক্যানসারে আক্রান্ত, এ জন্য নেত্রী তাকে ডিসেম্বরে ফিরতে নিষেধ করেছে। আবার অতীতে এটি চাউর হয়েছিল যে, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত। শেষমেশ কি তাহলে এটি শোনা যাবে যে, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত হওয়ায় ভারত তাকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে! হয়তো আর কিছুদিন পর ওবায়দুল কাদেরসহ বাকি পলাতক নেতারাও দাবি করবে যে, নেত্রী তাদের দেশে ফিরতে নিষেধ করেছে। সেক্ষেত্রে আওয়ামী লীগের হাল ধরার জন্য সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানো যেতে পারে!

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও লেখেন, এতে অন্তত ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে না আসলেও ভবিষ্যতে শেখ হাসিনা দেশে ফিরে আসবে, সেই স্টান্টবাজিটা অন্তত জিইয়ে রাখতে পারবে। আর যদি সত্যিই ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে শেখ হাসিনা বাংলাদেশে না ফেরে এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চায়, তবে সত্যিই এই ডিসেম্বরে আওয়ামী লীগ নামক দল ক্যানসারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে এবং কোনো কেমোথেরাপি দিয়ে আওয়ামী লীগকে ক্যানসারে থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না।
 

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ বিশ্ব টেলিভিশন দিবস
আজ বিশ্ব টেলিভিশন দিবস
২১ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৯:০৫



পাবনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ
পাবনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ
২১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৩৪


হরমুজ প্রণালিতে দুটি ট্যাঙ্কারে হামলা
হরমুজ প্রণালিতে দুটি ট্যাঙ্কারে হামলা
২১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:২৬