• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৩৮:১৭ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

আরও ১০০ উপজেলা ও পৌরসভার প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৭:০৯

আরও ১০০ উপজেলা ও পৌরসভার প্রার্থীর নাম ঘোষণা এনসিপির
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দ্বিতীয় দফায় দেশের আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

১৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

এতে উপস্থিত ছিলেন- এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ দলের কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন

বাকশালের একটি অংশ ১৫ আগস্ট ঘটিয়েছে: রুহুল কবির রিজভী

এর আগে, গত ১০ মে প্রথম দফায় স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল দলটি। তাদের মধ্যে ৬৭ জন উপজেলা চেয়ারম্যান এবং ৩৩ জন পৌরসভার মেয়র পদপ্রার্থী ছিলেন।

ঘোষিত ১০০ জন উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র পদপ্রার্থীদের তালিকা।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিমানবন্দরে বাসের ধাক্কায় যুবক নিহত
বিমানবন্দরে বাসের ধাক্কায় যুবক নিহত
১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৭:০৩