• ঢাকা
  • |
  • বুধবার ২২শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:০১:৪২ (07-Oct-2026)
  • - ৩৩° সে:

সরকারকে বিপাকে ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রিজভী

৭ অক্টোবর ২০২৬ দুপুর ০১:১১:১৯

সরকারকে বিপাকে ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রিজভী

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘একটি নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পতিত দোসররা নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে।’

‘পতিত দোসররা’ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

৭ অক্টোবর বুধবার দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। প্রধানমন্ত্রী কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে প্রশ্রয় দেবেন না।

সম্প্রতি পুলিশের ভ্যান থেকে একজন শীর্ষ সন্ত্রাসীর পালিয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, পুলিশের ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে?

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, আগে থেকে সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাসার আশেপাশে পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন। যাতে করে ডেঙ্গু বাসা না বাঁধতে পারে। আগে ডেঙ্গু পরীক্ষার জন্য টাকা নেওয়া হতো, এখন তা বিনামূল্যে করে দেওয়া হয়েছে।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



চালু হয়েছে ৩০ ব্যাংকের কিউ-ক্যাশের সব সেবা
চালু হয়েছে ৩০ ব্যাংকের কিউ-ক্যাশের সব সেবা
৭ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৪৫:৪৬




ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫
৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৭:৪৪

তুরস্ক সফরে গেলেন জামায়াত আমির
তুরস্ক সফরে গেলেন জামায়াত আমির
৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৩:৩০