ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে তাদের বিরুদ্ধে ৭৩টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৫৫ জন, ওয়ারী বিভাগে ৫৯ জন, মতিঝিল বিভাগে ৭৫ জন, তেজগাঁও বিভাগে ৬০ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে ১০ জন রয়েছেন।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, চারটি ছুরি, একটি স্টিলের কাটার, ২ হাজার ৪৮৪ পিস ইয়াবা ও ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available