• ঢাকা
  • |
  • বুধবার ২২শে আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৪৯:১১ (07-Oct-2026)
  • - ৩৩° সে:

তুরস্ক সফরে গেলেন জামায়াত আমির

৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৩:৩০

তুরস্ক সফরে গেলেন জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ ৭ অক্টোবর বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি তুরস্কের উদ্দেশে রওনা হন।

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে সম্মেলনটির আয়োজন করছে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ।

সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক ও গবেষকরা অংশ নেবেন।

তুরস্ক সফর শেষে সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন জামায়াতের আমির। সফর শেষে আগামী ১১ অক্টোবর রোববার সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫
৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৭:৪৪

তুরস্ক সফরে গেলেন জামায়াত আমির
তুরস্ক সফরে গেলেন জামায়াত আমির
৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৩:৩০