ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।
আজ ৭ অক্টোবর বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা শুরু হয়।
অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের গুরুত্বপূর্ণ এ সভায় দেশের বিভিন্ন উন্নয়ন খাতের বেশ কয়েকটি মেগা ও মাঝারি প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
সভায় অর্থ ও বাণিজ্যমন্ত্রী, পরিকল্পনামন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত রয়েছেন।
সভা শেষে একনেকের গৃহীত সিদ্ধান্ত এবং অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে।
সূত্র: ইনকিলাব
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available