• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৪২:৩৫ (05-Sep-2026)
  • - ৩৩° সে:

জনগণের অধিকার আদায়ে পথে নেমেছি, আদায় করেই ফিরবো: জামায়াত আমির

৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০১:৫১

জনগণের অধিকার আদায়ে পথে নেমেছি, আদায় করেই ফিরবো: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: জনগণের অধিকার আদায়ে পথে নেমেছেন, আদায় করেই ঘরে ফিরবেন বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

৫ সেপ্টেম্বর শনিবার সকাল ৭টায় শাপলা চত্বরে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে কোন চাঁদাবাজকে মানুষ বরদাস্ত করবে না। চাঁদাবাজদের কারণে দেশের মানুষ অতিষ্ঠ। সাম্প্রতিক গ্রেফতার সিফাতের গালিকে সমর্থন করি না; কিন্তু যেজন্য সে প্রতিবাদ ও গর্জে উঠেছে তার সমাধান করুন। অন্যথায় দেশের ১৮ কোটি মানুষ সিফাত হয়ে উঠবে।

তিনি আরও বলেন, দেশের মানুষ নিজের অধিকার আদায়ে কোন ছাড় দেবে না। লংমার্চে কোন বাধা আসলে বাধা উপেক্ষা করেই লংমার্চ এগিয়ে যাবে। জনগণের অধিকার আদায়ে আমরা পথে নেমেছি। রাজপথ ও সংসদে সমানভাবে জনগণের অধিকার আদায়ে লড়াই করে যাবো।

উল্লেখ্য, সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের বহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে চট্টগ্রামের লালদীঘির উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চ শুরু
চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চ শুরু
৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৭:২০


দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:৩৫