আন্তর্জাতিক ডেস্ক: গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলকভাবে অন্যত্র স্থানান্তরের কোনো প্রস্তাব ওয়াশিংটন সমর্থন করে না বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৪ সেপ্টেম্বর শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রতি ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এ অবস্থান জানায়।
ট্রাম্পের পরিকল্পনার ১২ নম্বর দফায় বলা হয়েছে, কাউকে গাজা ছাড়তে বাধ্য করা হবে না। তবে কেউ চাইলে গাজা ছেড়ে যাওয়ার এবং পরবর্তীতে ফিরে আসার স্বাধীনতা ভোগ করবেন।
এর আগে বুধবার গাজার চলমান সংকটের সমাধান হিসেবে অঞ্চলটি থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার আহ্বান জানান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, সমুদ্রপথ, আকাশপথসহ যেকোনো উপায়ে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে ইসরায়েল প্রস্তুত।
এদিকে, ইসরায়েলি কয়েকজন মন্ত্রী সম্প্রতি গাজা থেকে ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছায় অভিবাসনের’ প্রস্তাব নতুন করে সামনে এনেছেন। তবে এ ধরনের উদ্যোগের বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ।
সূত্র: রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available