• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৪০:৩১ (05-Sep-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০০:৫৩

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক স্বামী।

৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় জেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর-বাবুপুর এলাকায় এই নির্মম ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই এলাকার মনোয়ারা বেগম ও তার স্বামী মফিজুল হক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মনোয়ারা বেগম ও মফিজুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রী মনোয়ারা বেগমকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন স্বামী মফিজুল। পরে তিনি নিজে ঘরের ফ্যানের হুকের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহতদের ছেলের বউ শাপলা বেগম নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফিরে জানালা দিয়ে শাশুড়ির রক্তাক্ত দেহ দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের পর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চ শুরু
চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চ শুরু
৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৭:২০


দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:৩৫