• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:০৭:১৩ (27-Aug-2026)
  • - ৩৩° সে:

মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: শফিকুর রহমান

২৭ আগস্ট ২০২৬ দুপুর ১২:৫৮:৪০

মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান সম্প্রতি একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে তা তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচিত হবে।

এই প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দিতে পারে—এমন আলোচনা চলছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে পক্ষে-বিপক্ষে নানা মতও উঠে এসেছে।

এদিকে মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি দেশের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ ২৭ আগস্ট বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।’

এর আগে চলতি বছরের ১৯ মার্চ ইসলামি সম্মেলনের সময় সৌদি আরবের রিয়াদে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। বৈঠকে তিন দেশের মধ্যে একটি যৌথ নিরাপত্তা সহযোগিতা চুক্তির সম্ভাব্য কাঠামো নিয়ে আলোচনা হয়।

এরই ধারাবাহিকতায় গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তিটি সই হয়।

চুক্তির আওতায় তিন দেশ পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করবে। কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে অন্য দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচনা করার নীতিতে সম্মত হয়েছে দেশগুলো।

বাংলাদেশ এই চুক্তিতে যোগ দেবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসদে বিরোধী দলের সভা অনুষ্ঠিত
সংসদে বিরোধী দলের সভা অনুষ্ঠিত
২৭ আগস্ট ২০২৬ দুপুর ০১:৫২:৪৮









প্রায় ৪ ঘণ্টা পর নিভল ঝুট গোডাউনের আগুন
প্রায় ৪ ঘণ্টা পর নিভল ঝুট গোডাউনের আগুন
২৭ আগস্ট ২০২৬ সকাল ১১:৪২:২৪