• ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ রাত ০২:২১:৩৮ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার

৫ আগস্ট ২০২৬ সকাল ১১:০২:৩৭

এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে একই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি।

৫ আগস্ট বুধবার ভোরে ঢাকার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সারজিস আলম দাবি করেন, বগুড়া জেলা বিএনপির এক নেতার দায়ের করা মামলায় ভোর ৪টার দিকে তানভীরকে গ্রেফতার করা হয়েছে।

তানভীরের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে সারজিস আলম বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া ওই পোস্টকে এনসিপি সমর্থন করেনি। বিষয়টি জানানো হলে তানভীর পোস্টটি মুছে ফেলেন এবং পরে আরেকটি পোস্টে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে জানান।

তিনি লেখেন, ‘একজন মানুষ তারেক রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত একটি লেখা লিখেছিলেন। পরে ভুল বুঝতে পেরে পোস্টটি মুছে ফেলেছেন, প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন। দল তাকে শোকজ করে সাময়িক অব্যাহতি দিয়েছে।’

সূত্র: দৈনিক যুগান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪ বছর পর ফুটবলে ফিরছে রাশিয়া
৪ বছর পর ফুটবলে ফিরছে রাশিয়া
১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১১:৫২



রাজধানীর মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
রাজধানীর মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৪:২১


শাহজালালের মাজারে এবার মিলল প্রায় ৮৯ লাখ টাকা
শাহজালালের মাজারে এবার মিলল প্রায় ৮৯ লাখ টাকা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:১৫


দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৬

ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:০৫