• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৩:৩৩ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, আনা হলো ঢামেকে

২৯ জুন ২০২৬ সকাল ১১:৫৩:৩৬

অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, আনা হলো ঢামেকে

অনলাইন ডেস্ক: সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।

২৯ জুন সোমবার সকাল ৬টার দিকে চিকিৎসার জন্য তাকে ঢামেকে নেওয়া হয়।

এর আগে, ২৮ জুন রোববার রাত দেড়টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে তিনি অসুস্থতাবোধ করলে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকরা।

আরও পড়ুন

এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান জানান, ডা. দীপু মনি দীর্ঘদিন ধরে কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক না হলেও চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, ডা. দীপু মনি আগে থেকেই এসব রোগে আক্রান্ত এবং তার নিয়মিত চেকআপের প্রয়োজন হয়। রোববার রাতে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে তার অবস্থা গুরুতর নয়। ঢামেকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে আবারও মুন্সীগঞ্জ কারাগারে ফিরিয়ে আনা হচ্ছে।

উল্লেখ্য, চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়ের হওয়া একাধিক মামলায় তিনি বর্তমানে কারাবন্দি রয়েছেন।

আরও পড়ুন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নির্লজ্জতার চরম উদাহরণ: রিজভী

সূত্র: ইত্তেফাক

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯