• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই ভাদ্র ১৪৩৩ সকাল ১০:০৩:৪৬ (20-Aug-2026)
  • - ৩৩° সে:
স্বামীর মৃত্যু: প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে সাবেক মন্ত্রী দীপু মনি

স্বামীর মৃত্যু: প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে সাবেক মন্ত্রী দীপু মনি

অনলাইন ডেস্ক: সাবেক শিক্ষামন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে তাকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে রাজধানী ঢাকার কলাবাগানের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।এর আগে, বুধবার দুপুরে কারাগারে গিয়ে মায়ের সাথে দেখা করেন ডা. দীপু মনির কন্যা তানি দিপাবলি। পরবর্তীতে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের কাছে তিনি ৪ দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করলে ১২ ঘণ্টার জন্য তা মঞ্জুর করেন। নির্ধারিত এই সময়ের মধ্যে তিনি তার মরহুম স্বামীর শেষকৃত্য ও জানাজায় অংশ নেবেন।এর আগে, গত ১৮ আগস্ট মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।দিপু মনি পক্ষের আইনজীবি গাজী ফয়সাল জানিয়েছেন, মুক্তির পর রাজধানী ঢাকার কলাবাগানে দীপু মনি যাবেন। সেখানে মরহুমের মরদেহ থাকবে। সে বাড়িতেই দীপু মনির সাথে মরহুম তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরবর্তীতে গুলশান আজাদ মসজিদে জানাজা ও বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে ।উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন আওয়ামীলীগ সরকারের পতনের পরে ১৯ আগষ্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হন দীপু মনি। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় দীর্ঘদিন ধরে তিনি মুন্সিগঞ্জ কারাগারে রয়েছেন।সূত্র: চ্যানেল ২৪