অনলাইন ডেস্ক: নওগাঁ ও চট্টগ্রামে গলা কেটে ৭ খুনের ঘটনায় সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। গতকাল ২১ এপ্রিল মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সরকারের সমালোচনা করেন।
জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাঠাকের জন্য হুবহু তুলে দেওয়া হলো:


গত ২৪ ঘণ্টায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের দম্পতি ও তাদের দুটি অবুঝ শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। একইভাবে নৃশংস কায়দায় চট্টগ্রামে তিনজনকে হত্যা করা হয়েছে।

দেশে যখন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত, এসময় জনগণের নিরাপত্তা উদ্বেগজনকভাবে হুমকির মুখে পড়েছে। সরকার কি এসব বিষয় আমলে নিচ্ছেন?
চট্টগ্রাম সিটি কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। উভয় পক্ষের কিছুসংখ্যক ছাত্র আহত হয়। এর মধ্যে একজন ইসলামী ছাত্রশিবিরের কর্মী ছাত্রদলের ধারালো অস্ত্রের আঘাতে তার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সরকারের উচিত শান্তিশৃঙ্খলা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সরকারের উচ্চপর্যায়ের লোকেরা এখন বিরোধীদলের চরিত্রহননে ব্যস্ত, যা কারও জন্যই কল্যাণকর নয়।
যাদেরকে নৃশংস কায়দায় খুন করা হয়েছে, খুনিদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি এবং আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available