নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। এতে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করবে দলটি।
২৯ মার্চ রোববার রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিন সকালে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে জানানো হয়, এ সংবাদ সম্মেলনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি আসন্ন সিটি নির্বাচনে এনসিপির দলীয় মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available