• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:১৬:২৪ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

রাষ্ট্রপতির অভিশংসন দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি

২১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:০৫

রাষ্ট্রপতির অভিশংসন দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অভিশংসনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অন্যথায় কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

২১ মার্চ শনিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি এখানে এসেছেন, মুসল্লিরা প্রতিবাদ জানিয়েছেন। আমরা সরকারকে দ্রুত জানাব কোনো নয়ছয় না করে রাষ্ট্রপতির অভিশংসন জরুরি। তাকে বাদ দিতেই হবে। এর বিকল্প নেই। অন্যথায় আমরা আবার আন্দোলনে যেতে বাধ্য হবো।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর সমালোচনা করে বলেন, ‘৫ আগস্ট তারা ক্যান্টনমেন্টে গিয়েছিল। যদি সত্যিকারের বিপ্লবী সরকার হতো, তাহলে কেন সেখানে গেল? তাদের এ পদক্ষেপের কারণেই তখন ‘বিপ্লবী সরকার’ গঠন হয়নি।’

ঢাকা-৮ আসনের ভোটারদের ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, যারা তাকে ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং নতুন অঙ্গীকার করতে তিনি ঈদগাহে এসেছেন। পাশাপাশি শহীদ ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারও চান বলে উল্লেখ করেন।

আগামী কর্মসূচি প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা কয়েক দিন ধৈর্য ধরছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো, ইনশা আল্লাহ।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৩৬



খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৬:৩৩

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৩৩


চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী বর্ষিণী গ্রেফতার
চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী বর্ষিণী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১২:০৮