• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৪৯:১৮ (19-Aug-2026)
  • - ৩৩° সে:

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১৯ আগস্ট ২০২৬ দুপুর ১২:২৫:০৬

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

অনলাইন ডেস্ক: হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

১৯ আগস্ট বুধবার নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।

রিটে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ কত টাকায় পাওয়া যাবে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় পাওয়া যাবে ডলার-ইউরো-রুপি
১৯ আগস্ট ২০২৬ সকাল ১১:৫৫:০২

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আগামীকাল
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আগামীকাল
১৯ আগস্ট ২০২৬ সকাল ১১:৫১:২৫