• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:০৫:০৮ (19-Aug-2026)
  • - ৩৩° সে:

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, চলবে ৫ দিন

১৯ আগস্ট ২০২৬ সকাল ১১:৫৮:০৯

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, চলবে ৫ দিন
“ফাইল ছবি”

ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বর্ষণেরও আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

১৯ আগস্ট বুধবার আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাব এবং ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহার এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবারের পূর্বাভাস: ২০ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবারের পূর্বাভাস: ২১ আগস্ট শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবারের পূর্বাভাস: ২২ আগস্ট শনিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববারের পূর্বাভাস: ২৩ আগস্ট রোববার একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আজ কত টাকায় পাওয়া যাবে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় পাওয়া যাবে ডলার-ইউরো-রুপি
১৯ আগস্ট ২০২৬ সকাল ১১:৫৫:০২

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আগামীকাল
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আগামীকাল
১৯ আগস্ট ২০২৬ সকাল ১১:৫১:২৫