• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:২৫:০৬ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজধানী ও নরসিংদীর হত্যাকাণ্ড জাতিকে স্তম্ভিত করেছে: জামায়াত আমির

২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৬:১০

রাজধানী ও নরসিংদীর হত্যাকাণ্ড জাতিকে স্তম্ভিত করেছে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: সম্প্রতি রাজধানী ও নরসিংদীতে ঘটে যাওয়া খুন ও ধর্ষণের ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই মন্তব্য করেন।

Ad
Ad

জামায়াত আমির পোস্টে উল্লেখ করেন, ঢাকায় ৬ বছর বয়সী শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারীবাগে স্কুলছাত্রী হত্যার মতো ঘটনা গোটা জাতিকে স্তম্ভিত করেছে।

Ad

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, এসব ঘটনায় নগ্ন রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ক্ষেত্র বিশেষে প্রশাসনের চরম শৈথিল্য লক্ষ্য করা গেছে। তিনি প্রশ্ন তোলেন, ‘অপরাধীর বিচার নিশ্চিত করার বদলে ধর্ষকের রক্ষক হয়ে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য করা, কারা করছে এবং তাদের উদ্দেশ্য কী?’

তিনি আরও বলেন, শিশু তাহিয়া হত্যার পর কে বা কারা একে ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেছে, তা জনগণের কাছে স্পষ্ট হওয়া উচিত।

জামায়াত আমির বলেন, দলীয় পদবি ও ক্ষমতার অপব্যবহার করে নির্যাতিতদের দমিয়ে রাখা এবং নিপীড়কদের রক্ষা করা কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশের সংস্কৃতি হতে পারে না।

তিনি দাবি করেন, ‘আমাদের কথা সুস্পষ্ট, ইনসাফের প্রশ্নে কোনো আপস চলবে না। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একইসাথে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।’

ডা. শফিকুর রহমান শেষ করেন, ‘আমি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করছি এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা দেশের সব মজলুমের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে শামিল থাকবো, ইনশাআল্লাহ।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





তারেক রহমানকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
তারেক রহমানকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৪:২০







Follow Us