• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৩৪:৫৪ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৯:১৮

মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

অনলাইন ডেস্ক: বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৫ নভেম্বর বৃহস্পতিবার বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

মতবিনিময়ে তারেক রহমান বলেন, বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করতে চায়। বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন

অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় বাংলাদেশ-চীন সমঝোতা

প্রধানমন্ত্রী জানান, মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেবে সরকার।

এ সময় মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের জন্য চীনা প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান তিনি। দিনটিকে গুরুত্বপূর্ণ ও আনন্দের উল্লেখ করে দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় চীনা বিনিয়োগকারীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পোস্তগোলায় ট্রাকের চাপায় দুজন নিহত
পোস্তগোলায় ট্রাকের চাপায় দুজন নিহত
৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৭:২০






আইজেনকটকেই প্রধানমন্ত্রী চান বিরোধীরা
আইজেনকটকেই প্রধানমন্ত্রী চান বিরোধীরা
৫ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৭:০৯