• ঢাকা
  • |
  • রবিবার ২৩শে কার্তিক ১৪৩৩ রাত ০২:৩৭:৫২ (08-Nov-2026)
  • - ৩৩° সে:

হামের টিকা ক্রয়ে বিলম্বের কারণ খুঁজতে তিন সদস্যের কমিশন গঠন

৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৭:৪৯

হামের টিকা ক্রয়ে বিলম্বের কারণ খুঁজতে তিন সদস্যের কমিশন গঠন
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার। একই সঙ্গে এসব ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনকে।

৪ নভেম্বর বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা ক্রয় ও বিতরণ কার্যক্রমে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ ও দায়দায়িত্ব নির্ধারণ করবে কমিশন।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

কমিশনের সভাপতি করা হয়েছে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে। অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।

কমিশনকে ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার পেছনের কারণ অনুসন্ধানের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়দায়িত্ব নির্ধারণ করবে কমিশন। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কেও সুপারিশ দেবে তারা।

আরও পড়ুন

সিলেটে অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত ৪৬৭ জন, ১০ মাসে মৃত্যু ৫

তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদের ক্ষমতা দেওয়া হয়েছে কমিশনকে। এ ছাড়া দেশের যেকোনো স্থান পরিদর্শন করতে পারবে কমিশন। স্বাস্থ্যসেবা বিভাগ এ কার্যক্রমে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ