• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:১৬:৫৮ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: শফিকুর রহমান

১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৬:১৩

জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা হয়েছে। তবে সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ না নেয় তাহলে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ছাড় দেবে না - এমন মন্তব্য করেছেন বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

১৮ ফেব্রুয়ারি বুধবার সকালে মিরপুরের ৬০ ফিটে মনিপুর স্কুলের সামনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আশা প্রকাশ করেছেন প্রধান বিরোধী দলীয় নেতা।

আরও পড়ুন

মানবিক বাংলাদেশ গঠনে যুবদলকে ভূমিকা রাখতে হবে : রুহুল কবির রিজভী

তিনি বলেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং আমিও বিরোধী দলীয় প্রধান হতে পারতাম না। তাই আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা। প্রতিদিন ফজরের পর আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা ময়লা পরিষ্কার করা হবে।

তিনি আরও মিরপুর, কাফরুলকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। তিনি আশা করেন এ কাজে সরকার ফান্ডিং ঠিক রাখবে। ঢাকায় থাকলে প্রতিদিন ময়লা পরিষ্কার করবেন, ঢাকার বাইরে থাকলে সেখানেও একই কাজ করবেন বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দুই উইকেট হারিয়ে ৬৮ রান বাংলাদেশের
দুই উইকেট হারিয়ে ৬৮ রান বাংলাদেশের
২৮ অক্টোবর ২০২৬ সকাল ১১:১৪:০৫







তিন দেহরক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ
তিন দেহরক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ
২৮ অক্টোবর ২০২৬ সকাল ১০:০১:২০


আজকের স্বর্ণের দাম: ২৮ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৮ অক্টোবর ২০২৬
২৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫১:০৯