• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:১৩:৪৪ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

২৮ অক্টোবর ২০২৬ সকাল ১০:০১:৫৫

ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ঢাকাসহ আশপাশের এলাকার তাপমাত্রা এবং বৃষ্টির প্রবণতা নিয়ে সর্বশেষ পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

২৮ অক্টোবর বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার বিশেষ বুলেটিনে জানানো হয়, ঢাকায় আজ বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। শহরের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ ঢাকায় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৮০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.৬০ ডিগ্রি সেলসিয়াস, আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানী বা এর আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

আরও পড়ুন

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-দোকানপাট বন্ধ

পূর্বাভাসে আরও বলা হয়, এ সময় পূর্ব বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে মৃদু বাতাস প্রবাহিত হতে পারে। আজ সন্ধ্যায় সূর্যাস্ত হবে ৫টা ২২ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩ মিনিটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







তিন দেহরক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ
তিন দেহরক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ
২৮ অক্টোবর ২০২৬ সকাল ১০:০১:২০


আজকের স্বর্ণের দাম: ২৮ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৮ অক্টোবর ২০২৬
২৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫১:০৯