• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:১৩:৫৪ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

আজকের স্বর্ণের দাম: ২৮ অক্টোবর ২০২৬

২৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫১:০৯

আজকের স্বর্ণের দাম: ২৮ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশের বাজারে গত রোববার আরেক দফা স্বর্ণের দাম কমানো হয়েছে। এদিন প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, যা ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে এবং আজ বুধবারও ওই দামেই বিক্রি হচ্ছে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় স্বর্ণের এ নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

আরও পড়ুন

নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন রোববার, পাবেন না অনেকে

এর আগে গত ২৩ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করা হয়।

সেদিন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়। ওই দামও সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল। এর আগেও দুই দফা কমানো হয় স্বর্ণের দাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







তিন দেহরক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ
তিন দেহরক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ
২৮ অক্টোবর ২০২৬ সকাল ১০:০১:২০


আজকের স্বর্ণের দাম: ২৮ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৮ অক্টোবর ২০২৬
২৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫১:০৯