• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:১৪:৩৮ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

ব্যালন ডি’অর জিততে না পারায় রহস্যময় পোস্ট ইয়ামালের

২৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫৫:০৩

ব্যালন ডি’অর জিততে না পারায় রহস্যময় পোস্ট ইয়ামালের
লামিন ইয়ামাল। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ব্যালন ডি’অর জিততে না পারার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় বার্তা দিয়েছেন স্পেন ও বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। পুরস্কার জিততে না পারলেও ভবিষ্যতে নিজের সময় আসবে বলে বিশ্বাস করেন তিনি। তবে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে দেওয়া পোস্টে ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইনের নাম আলাদাভাবে উল্লেখ করেননি ইয়ামাল।

২৬ অক্টোবর সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়ামে অনুষ্ঠিত জমকালো আয়োজনে ব্যালন ডি’অর জেতেন হ্যারি কেইন। এবারের লড়াইয়ে দ্বিতীয় হন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবং তৃতীয় অবস্থানে ছিলেন লামিনে ইয়ামাল। ফলে ফুটবলের মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার হাতছাড়া হওয়ায় ইয়ামালের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ইয়ামাল লেখেন, ‘এটি একদিন আসবেই। ভালো জিনিস পেতে সময় লাগে। আমি যে পথ তৈরি করছি, তার ওপর আমার বিশ্বাস আছে।’

আরও পড়ুন

মিরপুরে আজ শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট

তিনি আরও লেখেন, ‘কোনো তাড়াহুড়ো নয়, বরং উদ্দীপনা ও শান্ত মন নিয়ে বিশ্বাস করি, একদিন আমার সময় আসবে। বিজয়ীদের অভিনন্দন। এখন আমার মনোযোগ আবার গুরুত্বপূর্ণ বিষয়ে- বার্সেলোনাকে আরও একবার জেতানো।’

ইয়ামালের বার্তায় ভবিষ্যতে ব্যালন ডি’অর জয়ের প্রত্যয় স্পষ্ট হলেও কেইনের নাম উল্লেখ না করায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। যদিও পোস্টে কাউকে সরাসরি কটাক্ষ করেননি এই স্প্যানিশ তারকা।

এদিকে, ব্যালন ডি’অর না জিতলেও খালি হাতে ফেরেননি ইয়ামাল। টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা তরুণ প্রতিভার পুরস্কার জিতেছেন তিনি। অনুষ্ঠানে নিজের এই অর্জন নিয়েও বিনয়ী ছিলেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

আরও পড়ুন

আজ টিভিতে যেসব খেলা দেখানো হবে (২৮ অক্টোবর ২০২৬)

তবে ইয়ামালের চাচা আবদুল তার পুরস্কার না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। স্প্যানিশ রেডিও স্টেশন ক্যাদেনা এসইআরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তার ভাতিজাই বিশ্বের সেরা ফুটবলার। ইয়ামাল ভবিষ্যতে একাধিক ব্যালন ডি’অর জিতবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে, কেইনের জয় নিয়ে প্রশ্ন তুলেছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা গুতিও। তার মতে, ব্যালন ডি’অরের ৭০তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান লন্ডনে আয়োজনের সঙ্গে কেইনের জয়ের সময় মিলে যাওয়াটা উল্লেখযোগ্য। তবে তার এই মন্তব্যের পক্ষে কোনো প্রমাণ তুলে ধরা হয়নি।

২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন কেইন। ওই মৌসুমে ৭৩ গোল করে দলীয় সাফল্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

আরও পড়ুন

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে খেলাধুলা বই: আমিনুল হক

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







তিন দেহরক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ
তিন দেহরক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ
২৮ অক্টোবর ২০২৬ সকাল ১০:০১:২০


আজকের স্বর্ণের দাম: ২৮ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৮ অক্টোবর ২০২৬
২৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫১:০৯