• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:২২:৫৭ (29-Jul-2026)
  • - ৩৩° সে:

সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪৪:৩৬

সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করবে বিএনপি এ কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী সালাহউদ্দিন আহমদ।

১৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে রাজধানীর গুলশান এলাকায় আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এবারের নির্বাচনে বিএনপির বিজয় প্রত্যাশিত ছিল। তারেক রহমান-কে ঘিরে মানুষের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। নির্বাচনের মাধ্যমে দেশে শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই সনদকে রাজনৈতিক সমঝোতার প্রতীক উল্লেখ করে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আশ্বাস দেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী মেধানির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ গড়ে তোলা হবে। এ লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘তিনটি বিষয় খুব স্পষ্টভাবে বলতে চাই আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন।’ গেজেট প্রকাশের পর সাংবিধানিক নিয়ম অনুযায়ী শপথ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে বিএনপি ও তাদের জোটসঙ্গীরা ২১৩টি আসনে জয় পেয়েছে। প্রায় দুই দশক পর দলটি এককভাবে সরকার গঠনের পথে রয়েছে। জামায়াতসহ ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন এবং স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন ৬ জন।

এদিকে আদালতের নিষেধাজ্ঞার কারণে শেরপুর-৩ আসন, চট্টগ্রাম-২ আসন ও চট্টগ্রাম-৪ আসন-এর ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে। ফলে ২৯৬টি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৬:০৯

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৪:৩১:০৫





হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪০:১৭

গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:২২:৩৫


Follow Us