• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ রাত ১০:৩০:৩০ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ১০ জনকে উদ্ধার করল বিএসএফ, নিখোঁজ এক

১২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৫৩:৫১

পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ১০ জনকে উদ্ধার করল বিএসএফ, নিখোঁজ এক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ১০ জনকে ভারতের অভ্যন্তরে জীবিত উদ্ধার করেছে বিএসএফ। নৌকাডুবির ঘটনায় এখনো এক যাত্রী নিখোঁজ রয়েছে। তবে মাঝি ওয়াসিম সাঁতরে নিরাপদে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে এসেছে।

১২ সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী ঘাট থেকে নারায়নপুর ইউনিয়নের জহুরপুর ঘাটে যাওয়ার পথে মাঝনদীতে একটি যাত্রীবাহী ডিঙ্গি নৌকাডুবির ঘটনা ঘটে।

নৌকাডুবির পর সাঁতরে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় তাদের ১০ জনকে জীবিত উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার খান্দুয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

জানা যায়, ডিঙ্গি নৌকায় ১২ যাত্রী নিয়ে পারাপারের উদ্দেশ্যে রওনা দেয়ার পর মাঝনদীতে গিয়ে তীব্র স্রোতে ডুবে যায়। পরে পানিতে ভেসে সাঁতরে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় তাদেরকে জীবিত উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদিকে, নৌকার মাঝি ওয়াসিম আলী সাঁতরে ফিরে এসে নৌকাডুবির খবর দিলে স্থানীয়রা উদ্ধারে নদীতে গিয়ে ফিরে আসে। এ ঘটনায় এখনো এক যাত্রী নিখোঁজ রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, ১০ জনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে বিএসএফ। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। কয়েকজনক হাসপাতালে চিকিৎসা দিচ্ছে বিএসএফ। নিয়ম অনুযায়ী তাদেরকে ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে বলে জানান ‍তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
১২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২৬:১৩



আ. লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে
আ. লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:২২