অনলাইন ডেস্ক: নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় একটি পক্ষ হতাশ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, হতাশা থেকেই ওই পক্ষ চোরাইপথে নির্বাচনকে হাইজ্যাক করার চেষ্টা করছে, তবে তাদের সব ধরনের অপকর্ম প্রতিহত করা হবে।

৯ ফেব্রুয়ারি সোমবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।


ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়ের বিরুদ্ধে যখন জুলাই আন্দোলন হয়েছিল, তখন খুন ও অন্যায় আড়াল করতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের বর্তমান আচরণও একই রকম বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, কেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে ক্যামেরা নেওয়া নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সোমবার সন্ধ্যার মধ্যে এই বিধিনিষেধ প্রত্যাহার না করা হলে যারা নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।
জামায়াত আমির আরও বলেন, একটি মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ হয়ে পড়েছে এবং সেই হতাশা থেকেই তারা নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে। এসব অপচেষ্টা জনগণ মেনে নেবে না।
মোহাম্মদপুর এলাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে মাদক ও অস্ত্রের অবৈধ বাণিজ্য হচ্ছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বিপথগামী সন্তানদের সুপথে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জনগণের সরকার গঠন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, একটি দল ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে, তবে দেশের জনগণ তাদের অতীত কর্মকাণ্ড সম্পর্কে সচেতন।
সরকারের আমলা ও সচিবদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, কিছু আমলা ও সচিব এখনো দলবাজি করে নিজেদের পছন্দের প্রার্থীদের জিতিয়ে আনার চেষ্টা করছেন। এ ধরনের কাজ কেউ করলে এবার আর ক্ষমা করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available