• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই বৈশাখ ১৪৩৩ রাত ০১:২৮:৫৮ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

গোবিপ্রবি সাংবাদিক সমিতির দ্বাদশ বর্ষে পদার্পণ

৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:৪৯

গোবিপ্রবি সাংবাদিক সমিতির দ্বাদশ বর্ষে পদার্পণ

গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ক্যাম্পাস ভিত্তিক সংগঠন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গোবিপ্রবিসাস) অতিক্রম করেছে সাফল্যগাঁথা এগারোটি বছর।

৯ ফেব্রুয়ারি সোমবার গোবিপ্রবি সাংবাদিক সমিতি ১২তম বর্ষে পদার্পণ করেছে।

Ad
Ad

গোবিপ্রবি সাংবাদিক সমিতি একাদশ বর্ষপূর্তিতে সকল শুভানুধ্যায়ীদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Ad

২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে গোবিপ্রবি সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠার পর থেকেই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে ক্যাম্পাস সাংবাদিকতায় অগ্রগণ্য ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।

গোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি শেখ রাসেল ১১তম বর্ষপূর্তিতে সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘কিছু উজ্জীবিত তরুণদের হাত ধরেই ২০১৫ সালের এই দিনে যাত্রা শুরু করে গোবিপ্রবি সাংবাদিক সমিতি। সত্য ও ন্যায়ের পথে- এই শ্লোগানকে ধারণ করে এই সংগঠনের পথ চলা। সংগঠনের শুরু থেকে বর্তমান পর্যন্ত সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা। প্রতিবার আমরা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করলেও এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে আংশিক ভাবে পালন করছি। আশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে শীঘ্রই আমরা পরিপূর্ণভাবে পালন করবো।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১১
লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১১
২৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:১৮


Follow Us