• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৩:২১ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়: তারেক রহমান

২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫৪:০০

নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

Ad

২ ফেব্রুয়ারি সোমবার খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এরপর, আজানের সময় কিছুটা বিরতি দিয়ে তিনি পুনরায় বক্তব্য শুরু করেন।

Ad
Ad

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি হ্যাক নিয়ে মিথ্যাচারের অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

তিনি বলেন, একটি রাজনৈতিক দল বলছে তারা ইসলামী শাসন কায়েম করতে চান। কিন্তু নির্বাচনের আগে তারা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছেন। এরা শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়েই কথা বলছে।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, আমরা দেখছি একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। দলটির একজন নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মান করেছেন। অথচ আমাদের মহানবীর স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন কর্মমুখী নারী এবং সফল ব্যবসায়ী।

তারেক রহমান এরপর বলেন, একটি মহল বলার চেষ্টা করছে ভোট গণনায় অনেক সময় লাগবে, এরা নতুন ষড়যন্ত্র শুরু করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৩:৪৩




বামনায় ইয়াবাসহ আটক ১
বামনায় ইয়াবাসহ আটক ১
২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫০:২৬







Follow Us