• ঢাকা
  • |
  • রবিবার ৮ই চৈত্র ১৪৩২ সকাল ১১:২০:১৭ (22-Mar-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ

২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৩:৪৩

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি: রাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা সুসংহতকরণ এবং যেকোনো প্রকার অবৈধ চোরাচালান কার্যক্রম সম্পূর্ণরুপে প্রতিহত করার লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর ও সমন্বিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। 
অভিযানে সর্বমোট ২৯ লক্ষ ৪ হাজার ৮৫০ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ, গরু, মাদকদ্রব্য, কসমেটিকস, ফল, কম্বল, বাইসাইকেল, ফুচকা, পিয়াজ এবং অন্যান্য নিষিদ্ধ ও অবৈধ পণ্যসামগ্রী। কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক জানান, সীমান্তে সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা বজায় এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। যে কোনো প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে বিজিবির এ ধরনের কঠোর ও কার্যকর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ইরানের বিরুদ্ধে এবার একজোট ২২ দেশ
ইরানের বিরুদ্ধে এবার একজোট ২২ দেশ
২২ মার্চ ২০২৬ সকাল ০৯:৫৫:৪০

ইরানের পাশে থাকার ঘোষণা দিলেন পুতিন
ইরানের পাশে থাকার ঘোষণা দিলেন পুতিন
২২ মার্চ ২০২৬ সকাল ০৯:৪৮:২০






Follow Us