• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:৩১:২৯ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

নারী হেনস্তাকারীদের একটি পক্ষ জামায়াতে ইসলামীর পেছনে লেগেছে: জামায়াত আমির

২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪১

নারী হেনস্তাকারীদের একটি পক্ষ জামায়াতে ইসলামীর পেছনে লেগেছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: নারী হেনস্তাকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ায় একটি পক্ষ জামায়াতে ইসলামীর পেছনে উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

২ ফেব্রুয়ারি সোমবার কক্সবাজারের পৃথক দুটি নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

Ad
Ad

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ঘরে ও কর্মস্থলে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

Ad

তিনি জানান, অসৎ নেতৃত্বের কারণে দেশ এতদিন এগোতে পারেনি। ইনসাফের ভিত্তিতে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বিদেশে পাচার হওয়া ২৮ লাখ কোটি টাকা ফেরত এনে সারাদেশে সুষম উন্নয়ন করা হবে।

এদিন সকালে নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে ডা. শফিকুর রহমান কক্সবাজারের মহেশখালীতে আসেন। মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার ওই জনসভায় জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের হাজারো নেতাকর্মী অংশ নেন। সেখানে তিনি মহেশখালীকে একটি আধুনিক অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।

পরে বিকেলে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত অপর এক জনসভায় জামায়াত আমির বলেন, যারা নারীদের সম্মানহানি করে, তাদের বিরুদ্ধে জামায়াত সর্বদা সোচ্চার। আর এই অবস্থানের কারণেই একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ও তাঁর দলের সমালোচনায় লিপ্ত হয়েছে। আগামী নির্বাচনে জনগণ ‘নতুন ফ্যাসিবাদকে’ লাল কার্ড দেখাবে মন্তব্য করে তিনি সবাইকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কক্সবাজার জেলার বিভিন্ন সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী এবং জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১







Follow Us