• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩২ রাত ১১:১৩:৩৯ (24-Jan-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে রাস্তা পাশ থেকে বনশ্রী পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার

৯ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:২৯:০৫

শ্রীপুরে রাস্তা পাশ থেকে বনশ্রী পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার সোনাকর বড়পানি এলাকা থেকে বনশ্রী পরিবহনের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. শরিফ মিয়া (৩০)। তিনি বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের মো. সিরাজ উদ্দিনের ছেলে।

Ad

৯ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর–বরমী আঞ্চলিক সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে। খবর পাঠানো হয় সিআইডি ক্রাইম সিনের সদ্যদের। দুপুর দুইটার দিকে সিআইডি সদস্যরা উপস্থিত হয়ে আলমত সংগ্রহ করার পর মরদেহ উদ্ধার করে পুলিশ।

Ad
Ad

নিহত শরিফের স্ত্রী আলো বেগম জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে একটি ফোন পেয়ে শরিফ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। সারারাত তিনি বাড়িতে ফেরেননি। সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি স্বামীর মরদেহ শনাক্ত করেন।

শরিফের মামা জালাল মিয়া জানান, সকালে গরু চরাতে গিয়ে রাস্তার পাশে পড়ে থাকা একটি মরদেহ দেখতে পান স্থানীয় একজন। পরে কাছে গিয়ে তারা শরিফের মরদেহ শনাক্ত করেন এবং শ্রীপুর থানা পুলিশকে খবর দেয়।

স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, শরিফ তার গাড়িতে কন্টাক্টরি হিসেবে কাজ করতেন। বুধবার রাতে তিনি গাড়ি থেকে নামেন। সকালে তার মৃত্যুর খবর পেয়ে তিনি টঙ্গী থেকে দ্রুত ঘটনাস্থলে আসেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাসির আহমেদ জানান, মরদেহ পরে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
২৪ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪৭:২০



নওগাঁয় এএসআইসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় এএসআইসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৩৩




আবারও বিয়ে করলেন পর্দার ‘পাখি’
আবারও বিয়ে করলেন পর্দার ‘পাখি’
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:০০


Follow Us