• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১০:৩৩:১৮ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে তিন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

২৭ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪১:১৭

চট্টগ্রামে তিন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের দুই সংসদীয় আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি একটি আসনে নতুন প্রার্থী দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে বাদ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, প্রাথমিক প্রার্থী তালিকা অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০ (হালিশহর- পাহাড়তলী-পাঁচলাইশ) আসন থেকে নির্বাচন করার কথা থাকলেও এখন তিনি নির্বাচন করবেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে। আর চট্টগ্রাম-১০ আসন থেকে নির্বাচন করবেন বর্ষীয়ান নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান তূর্য।

আরও পড়ুন

বিদেশে বসে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৭ ডিসেম্বর শনিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

তিনি বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম-১১ আসন থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।’

এর আগে গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ আসনে প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন ও চট্টগ্রাম-১০ আসনে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতদিন চট্টগ্রাম-১১ আসনে কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। ওই আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু ও চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নাজিমুর রহমান মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না করা জাতীয় ঐক্যের বড় বাধা: গোলাম পরওয়ার

উল্লেখ্য, গত ৩ নভেম্বর সালাউদ্দিনকে প্রার্থী ঘোষণার পর আসলাম চৌধুরীর সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। ওই ঘটনায় আসলাম চৌধুরীর অনুসারী কয়েকজন নেতাকর্মীকে বিএনপি ও সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়। একই সময়ে সালাউদ্দিনের অনুসারীরা এলাকায় আনন্দ মিছিল করেন। এরপর থেকে দুই পক্ষ আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বায়তুল মোকাররমের সাবেক খতিব কারাগারে
বায়তুল মোকাররমের সাবেক খতিব কারাগারে
২৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৬:৫৭