মানুষ এখন জান্নাতের টিকেট খায় না, তাই জাল সীল বানাচ্ছে: আবুল খায়ের
লক্ষ্মীপুর (উত্তর) প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ‘মানুষ এখন আর জান্নাতের টিকেট খায় না। তাই একটি পক্ষ ভোটকে প্রভাবিত করতে জাল সীল ও ব্যালট পেপার তৈরির মতো অপচেষ্টায় লিপ্ত হয়েছেন।’৮ ফেব্রুয়ারি রোববার ভোর থেকে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।বৈঠকে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সহযোগিতা কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, উপজেলা মহিলা দলের নেত্রী, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমান, উপজেলা প্রবাসী প্রাক্তন ছাত্রদল সভাপতি এস এম মোর্শেদ ফারুক, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন মানিক, সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন সোহাগসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।