• ঢাকা
  • |
  • বুধবার ১২ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৫৬:২৫ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন: মির্জা ফখরুল

২৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৫:১১

মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: ঢাকার দুই সিটিসহ ছয় সিটি করপোরেশনের রাজনৈতিক প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রনালয়ে যোগদান করেছেন। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের কাছে যোগদানপত্র জমা দেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে।  দলীয় প্রতীকে ভবিষ্যৎে সিটি নির্বাচন হবে কী না, তা নির্ধারিত হবে সংসদে।

Ad
Ad

নতুন ছয় প্রশাসকরা বলেন, মশা, যানজট, রাস্তাঘাট মেরামতসহ দুর্নীতি রোধে কাজ করবেন তারা। দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি করপোরেশনে টার্গেট নির্ধারন করে জনগনের সেবা নিশ্চিত করা হবে।

Ad

এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারী কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা ভালো ভাবে কাজ করতে পারবেন এজন্য তাদের নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেন, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোন পরিকল্পনা এখনও সরকারের নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:১১





হঠাৎ অসুস্থ জামায়াত আমির
হঠাৎ অসুস্থ জামায়াত আমির
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮






Follow Us