• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:১০:১০ (24-Jul-2026)
  • - ৩৩° সে:

জামায়াত ফেরেশতাদের সংগঠন নয়, আমাদেরও ভুল হয়: জামায়াত আমির

২৪ জুলাই ২০২৬ দুপুর ০২:৪২:১৬

জামায়াত ফেরেশতাদের সংগঠন নয়, আমাদেরও ভুল হয়: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের সংগঠন নয়। দলের নেতাকর্মীরাও মানুষ, তাই তাদের ভুল বা অন্যায় হতে পারে। তবে কোনো অন্যায়কে দল কখনোই প্রশ্রয় দেয় না।

২৪ জুলাই শুক্রবার রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত জামায়াতের রুকন সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না। তবে এর অর্থ এই নয় যে, আমরা কোনো অন্যায় করি না। আমাদের ভুল, অন্যায়, দোষ ও অপরাধও হতে পারে।’

দেশ ও জাতির স্বার্থে দলের ভুল-ত্রুটি তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অন্যায় প্রমাণিত হলে তা থেকে শিক্ষা নিয়ে নিজেদের সংশোধন করার মানসিকতা জামায়াতের রয়েছে।’

দলের নেতাকর্মীদের সতর্ক করে জামায়াত আমির বলেন, ‘যাদের ওপর জনগণের আস্থা রয়েছে, তাদের আরও দায়িত্বশীল হতে হবে। নৈতিকতার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘ছোটখাটো বা সংশোধনযোগ্য ভুলের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে সংশোধনের সুযোগ দেওয়া হতে পারে। তবে গুরুতর অনিয়ম বা অপরাধের ক্ষেত্রে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ সতর্কবার্তা দলের সর্বস্তরের নেতাকর্মীর জন্য প্রযোজ্য।’

রাজনৈতিক প্রসঙ্গে ডা. শফিকুর রহমান দাবি করেন, ‘গণভোটের মাধ্যমে জনগণ পুরোনো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে মত দিয়েছে। তাই জনগণের সেই রায়কে সম্মান জানাতে সরকারের প্রতি আহ্বান জানাই।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালনে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি। পাশাপাশি জুলাই জাদুঘর চালু না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।

সংবিধান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘যদি সংবিধানের দোহাই দিয়ে গণভোটকে অবৈধ বলা হয়, তাহলে একই যুক্তিতে জুলাইয়ের গণ-অভ্যুত্থান এবং বর্তমান সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এশিয়ান গেমসে সরাসরি নকআউটে বাংলাদেশ
এশিয়ান গেমসে সরাসরি নকআউটে বাংলাদেশ
২৪ জুলাই ২০২৬ বিকাল ০৩:৩১:১৯

পশ্চিম তীরে বন্দুক হামলায় ইসরায়েলি নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ইসরায়েলি নিহত
২৪ জুলাই ২০২৬ বিকাল ০৩:০৪:১৩





সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার
২৪ জুলাই ২০২৬ দুপুর ০১:০৯:৪৬




Follow Us