• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩০:৫২ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

এশিয়ান গেমসে সরাসরি নকআউটে বাংলাদেশ

২৪ জুলাই ২০২৬ বিকাল ০৩:৩১:১৯

এশিয়ান গেমসে সরাসরি নকআউটে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে ২০২৬ এশিয়ান গেমস। যেখানে পুরুষদের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মূলত আইসিসি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রথম রাউন্ড না খেলেই মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে।

২৩ জুলাই পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী, পুরুষ বিভাগে মোট ১০টি দল শিরোপার লড়াইয়ে অংশ নেবে। এর মধ্যে চারটি দল সরাসরি নকআউটে খেলবে, আর বাকি ছয়টি দলকে মূলপর্বে জায়গা পেতে প্রতিদ্বন্দ্বিতা খেলতে হবে প্রথম রাউন্ড।

এশিয়ান গেমসের প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল নকআউট পর্বে উঠে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে।

আরও পড়ুন

ফ্রি-তে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ টেস্ট

মহাদেশীয় এই প্রতিযোগিতায় ১০ দলের অংশগ্রহণে পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। ম্যাচগুলো হবে টি-টোয়েন্টি সংস্করণে।

অন্যদিকে, মেয়েদের খেলা হবে ৮ দল নিয়ে, ফলে মূলপর্ব শুরু হবে কোয়ার্টার ফাইনাল দিয়ে। মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতা চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। যেখানে ভারতের মুখোমুখি হবে জাপান, বাংলাদেশের প্রতিপক্ষ চীন, শ্রীলঙ্কা লড়বে মালয়েশিয়ার বিরুদ্ধে এবং পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








জর্দানে গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
জর্দানে গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
২৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৫