• ঢাকা
  • |
  • রবিবার ৩রা কার্তিক ১৪৩৩ সকাল ১১:১১:৪৭ (18-Oct-2026)
  • - ৩৩° সে:

নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল

১৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫৩:১৬

নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল
বিএনপির লগো

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আগামীকাল ১৯ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

দলীয় মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়া নারী প্রার্থীদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে দলটি।

আরও পড়ুন: ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আসন শূন্য ঘোষণা

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ