• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৪৮:১৯ (01-Oct-2026)
  • - ৩৩° সে:

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আসন শূন্য ঘোষণা

১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:৫৯

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আসন শূন্য ঘোষণা
ফেরদৌসী আহমেদ মিষ্টি। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুর-১ এ রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে তার জাতীয় সংসদের ২৩ নম্বর নারী আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।  

১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে সংসদ সচিবালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সেখানে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ (মহিলা আসন-২৩) আসনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী শূন্য হয়েছে।

এর আগে, দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

বের হওয়ার সময় সংসদ ভবনের টানেলে সাংবাদিকরা তার পদত্যাগের বিষয়ে প্রশ্ন করলেও তিনি কথা বলতে রাজি হননি। তবে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি স্পিকারের সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেছি।’

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনার পর ফেরদৌস আহমেদ মিষ্টিকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। ৩০ সেপ্টেম্বর রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ওই কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। আলোচনায় আসে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির নামও।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৫৭:৩৭