• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৪৮:২৬ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

ফ্যাসিবাদের দোসরদের মোকাবিলায় ডিসেম্বর জুড়ে মাঠে থাকার ঘোষণা ইশরাকের

১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

ফ্যাসিবাদের দোসরদের মোকাবিলায় ডিসেম্বর জুড়ে মাঠে থাকার ঘোষণা ইশরাকের

ডেস্ক রিপোর্ট: নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, গুপ্ত হামলা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে আগামী ডিসেম্বর জুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের যেকোনো অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। এ জন্য সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

১৫ নভেম্বর রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সারা বাংলাদেশে গুপ্ত হামলা ও সম্প্রতি জ্বালাও-পোড়াও এবং আহত জুলাই যোদ্ধাদের লক্ষ্য করে হামলার প্রতিবাদে’ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ইশরাক। ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি’ এ কর্মসূচির আয়োজন করে।

আরও পড়ুন

আওয়ামী লীগের বিষয়ে ন্যূনতম দরদ দেখালেই প্রতিরোধ: রাশেদ খান

ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের জুলাইয়ে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পতন ঘটানো হয়েছিল, একইভাবে আগামী ডিসেম্বরেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের স্বার্থে এবং ভবিষ্যতের কথা বিবেচনা করে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পতিত ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন সংস্থা ও বাহিনীতে এখনো রয়ে গেছে। তারা বিভিন্নভাবে অরাজকতা সৃষ্টির পথ তৈরি করছে। বাসে আগুন দেওয়া, পটকা ফোটানোসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।

ইশরাক বলেন, ঢাকার নির্বাচিত সংসদ সদস্যরা প্রতিদিন কর্মসূচির মাধ্যমে মাঠে থাকছেন। আগামী ডিসেম্বরের ৩০ দিনই তারা মাঠে থেকে ফ্যাসিবাদের দোসরদের জবাব দিতে প্রস্তুত রয়েছেন।

আরও পড়ুন

গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রিজভী

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে যথাসময়ে মূল্যায়ন করবেন। একটি ভঙ্গুর রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর সেটি মেরামতে তাকে কিছুটা সময় দিতে হবে। তৃণমূলের মিছিলে উপস্থিত শেষ ব্যক্তিকেও মূল্যায়ন করা হবে বলে প্রধানমন্ত্রী যে কথা দিয়েছিলেন, তা বাস্তবায়ন করা হবে। এ জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।

ইশরাক বলেন, আগামী মাসে ঢাকার প্রতিটি সংসদীয় আসনে প্রতিদিন কঠোর অবস্থানে থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। যারা কোনো ধরনের আঁতাত করতে চাইবে, তাদের ধরে আইনের আওতায় আনার কথা বলেন তিনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে এসব মোকাবিলা সম্ভব নয় উল্লেখ করে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, দেশব্যাপী নিজেদের সংগঠন শক্তিশালী করতে হবে। তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ইশরাক বলেন, প্রধানমন্ত্রী সপ্তাহখানেক আগে তাকে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। তিনি নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

আরও পড়ুন

নারীর অধিকার ও ক্ষমতায়নে অঙ্গীকারবদ্ধ সরকার: হুইপ দুলু

আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য নেওয়া কার্যক্রমগুলো মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে এখনো যাঁরা জুলাই যোদ্ধা হিসেবে নিবন্ধন পাননি, তাঁদের নিবন্ধনের বিষয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান ইশরাক।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সংঘটিত হয়েছে। আগামী ডিসেম্বর বিজয়ের মাসে প্রতিদিন রাজপথে কঠোর অবস্থানের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ফিরে পাওয়া স্বাধীনতা রক্ষায় তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ।

আরও পড়ুন

বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাটোরে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
নাটোরে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪০:১১


পায়ুপথে ৪ সোনার ডিম, দুবাইফেরত যাত্রী আটক
পায়ুপথে ৪ সোনার ডিম, দুবাইফেরত যাত্রী আটক
১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫৭:১৯

গৃহবন্দি করা হলো সোনম ওয়াংচুকে
গৃহবন্দি করা হলো সোনম ওয়াংচুকে
১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৩৬:৩২

কেরালার তরুণী এখন পীরগঞ্জের বধূ
কেরালার তরুণী এখন পীরগঞ্জের বধূ
১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২১:৩৬