• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৪৩:৩১ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে সচিবালয়ে এনসিপি

২৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১৪:২০

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে সচিবালয়ে এনসিপি

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে সংলাপে বসতে সচিবালয়ে গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

এনসিপির ৩ সদস্যের প্রতিনিধি দলটি ২৩ নভেম্বর সোমবার দুপুর ১টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন। নাহিদ ইসলাম ছাড়া প্রতিনিধি দলের বাকি দুই সদস্য হচ্ছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

সম্প্রতি দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতার বিষয়ে রাজনৈতিক ঐক্যের আলোচনা করতে গত বুধবার সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠকের পর সংলাপের পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গেছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ