• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪৯:১২ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

আদালত অবমাননার নোটিশ, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদ

২৩ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩৭:৪৭

আদালত অবমাননার নোটিশ, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদ
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’—এমন মন্তব্যের ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

২৩ নভেম্বর সোমবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে পৌঁছান।

ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে তাঁর দেওয়া ওই বক্তব্যকে আদালত অবমাননাকর হিসেবে বিবেচনায় নিয়ে স্বপ্রণোদিত হয়ে তাঁকে তলব করা হয়। একই সঙ্গে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্ট

গত ১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে স্বপ্রণোদিত হয়ে নোটিশ জারি করেন। একই সঙ্গে ৪ নভেম্বর সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।

তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় নির্ধারিত দিনে তিনি হাজির হতে পারেননি। ওই দিন তাঁর পক্ষে আইনজীবী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যারিস্টার সানী আবদুল হক ও অ্যাডভোকেট মতিয়ার রহমান সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ২৩ নভেম্বর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন।

সেই নির্দেশনা অনুযায়ী আজ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন ব্যারিস্টার ফুয়াদ। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেলে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ
নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ
২৩ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৯:৫৬