• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৫৮:৩৭ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

আজকের রাশিফল (৭ নভেম্বর ২০২৬)

৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৩:৩৬

আজকের রাশিফল (৭ নভেম্বর ২০২৬)
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: আজ শনিবার, ৭ নভেম্বর ২০২৬। চাঁদ কন্যা ও তুলা রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুসারে, আজ সকাল ১০টা ৪৭ মিনিট পর্যন্ত থাকবে কার্তিক কৃষ্ণা ত্রয়োদশী তিথি। এরপর শুরু হবে কার্তিক কৃষ্ণা চতুর্দশী তিথি। পাশাপাশি আজ থাকবে প্রীতি যোগ ও আয়ুষ্মান যোগের প্রভাব। জ্যোতিষমতে, শনিবার গ্রহরাজ শনির দিন। জেনে নিন মেষ থেকে মীন—১২ রাশির আজকের ভাগ্য।

মেষ রাশি

মেষ রাশির জাতকরা কোনো বিশেষ অনুষ্ঠানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় কাটাবেন। ভেবেচিন্তে কাজ করুন, তা না হলে শত্রুরা আপনার ক্ষতি করতে পারে। কোনো ঝুঁকি নেবেন না। ব্যবসায়ীরা পরিচিত ব্যক্তির মাধ্যমে লাভবান হতে পারেন। ভাইয়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে। সন্ধ্যায় পরিবারের ছোট সদস্যদের সঙ্গে হাসি-আনন্দে সময় কাটবে।

আরও পড়ুন

গাছ বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ, অর্ধশতাধিক গাছ থেকে সরানো হলো পেরেক

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের উন্নতি দেখে মনে আনন্দ থাকবে। সংসারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। ব্যবসায়ীরা সময়ের সদ্ব্যবহার করে নতুন জ্ঞান অর্জন করবেন। সম্পত্তি কেনার ইচ্ছা থাকলে সব দলিলপত্র ভালোভাবে পড়ে নেবেন। সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করুন।

মিথুন রাশি

আরও পড়ুন

আজকের রাশিফল (৬ নভেম্বর ২০২৬)

মিথুন রাশির জাতকরা পরিবারের কোনো সদস্যকে নিয়ে ব্যস্ততা ও অপ্রয়োজনীয় দুশ্চিন্তায় থাকতে পারেন। জীবনসঙ্গীকে ঘুরতে নিয়ে যেতে পারেন। ব্যবসায় নতুন প্রযুক্তির ব্যবহার আপনাকে সাফল্যের শিখরে পৌঁছাতে সাহায্য করবে। আর্থিক পরিস্থিতি মোটামুটি থাকবে। ছোটখাটো লাভের সম্ভাবনা রয়েছে। কারও সাহায্য নিতে চাইবেন না। সন্তানের চাকরি চূড়ান্ত হতে পারে।

কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের আইনি মামলায় সাফল্যের জন্য আরও অপেক্ষা করতে হতে পারে। আত্মীয়দের সহায়তায় দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন। সন্তানের উন্নতিতে আনন্দিত হবেন। আজ অর্থলাভের সম্ভাবনা রয়েছে। দৈনন্দিন প্রয়োজন মেটাতে অর্থ ব্যয় হবে। নিজের কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ রাখুন।

আরও পড়ুন

আজকের রাশিফল (৫ নভেম্বর ২০২৬)

সিংহ রাশি

সিংহ রাশির জাতকরা অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন। পরিবারে কলহের আশঙ্কা রয়েছে। তবে পরিবারের বয়স্ক সদস্যরা পরিস্থিতি সামলে নিতে পারবেন। ছাত্রছাত্রীদের চিন্তাভাবনায় ইতিবাচক পরিবর্তন আসবে। স্বাস্থ্যের ওঠানামা হতে পারে। অর্থ বিনিয়োগ এড়িয়ে চলুন, অন্যথায় ভবিষ্যতে লোকসানের আশঙ্কা রয়েছে।

কন্যা রাশি

আরও পড়ুন

আজকের রাশিফল, কার জীবনে আসছে নতুন সুযোগ?

কন্যা রাশির জাতকদের আপাতত চাকরি পরিবর্তনের চেষ্টা না করাই ভালো। বর্তমান কর্মস্থলেই থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিদেশে পড়াশোনা করছেন—এমন শিক্ষার্থীদের জন্য সময়টি অনুকূল। পৈতৃক সম্পত্তিসংক্রান্ত কাজ আপাতত স্থগিত রাখুন, অন্যথায় জটিলতা তৈরি হতে পারে। বাড়ির সুখ-সুবিধার জন্য অর্থ ব্যয় করবেন।

তুলা রাশি

তুলা রাশির যেসব জাতক রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের প্রভাব বাড়তে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা-সাক্ষাৎ হবে। সন্ধ্যায় সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় আটকে থাকা কাজ আবার শুরু করতে পারবেন। ছাত্রছাত্রীরা পরিশ্রম করলে ভালো ফল পাবেন। পরিবার ও কর্মক্ষেত্রে কোনো সমস্যা চলতে থাকলে তার সমাধান হতে পারে।

আরও পড়ুন

আজকের রাশিফল: সম্পর্কে তিক্ততা, সরকারি চাকরি পাওয়ার যোগ

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকরা কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন। কোনো বিশেষজ্ঞের পরামর্শে লাভবান হতে পারেন। মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নশীল থাকুন। অর্থসংকটের কারণে পারিবারিক প্রয়োজন মেটাতে সমস্যা হতে পারে। বিদেশে বসবাসকারী আত্মীয়দের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন।

ধনু রাশি

ধনু রাশির জাতকদের আকস্মিক অর্থলাভের সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তিও পেতে পারেন। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সম্পর্কে তিক্ততা তৈরি হতে পারে। তবে জীবনসঙ্গীকে পাশে পাবেন। অনৈতিক কাজ থেকে দূরে থাকুন, অন্যথায় সম্মানহানির আশঙ্কা রয়েছে। প্রেমের সম্পর্কে নতুন অধ্যায় শুরু হতে পারে।

মকর রাশি

মকর রাশির জাতকদের ব্যবসায় উন্নতির পথ প্রশস্ত হবে। পরিবারের ছোট সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে। মানসিক শান্তি অনুভব করবেন। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ কমলেও সম্মান বাড়বে। পারিবারিক সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। কারও কাছে টাকা পাওনা থাকলে তা ফেরত পেতে পারেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষাসংক্রান্ত আর্থিক সমস্যা থাকলে তা আজ মিটে যেতে পারে। পছন্দের মানুষের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেতে পারেন। ব্যবসায়ীদের লাভ বাড়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন সুখের হবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন।

মীন রাশি

মীন রাশির জাতকদের ব্যবসায়িক বাধা দূর হতে পারে। সামাজিক জীবনে মান-সম্মান অর্জন করবেন। বিভিন্ন মহলে আপনার পরিচিতি বাড়বে। পরিবারে শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটবে। বিনোদনে অতিরিক্ত মনোযোগ দেওয়ায় গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হতে পারে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫৬:২৬

আজকের খেলা (৭ নভেম্বর ২০২৬)
আজকের খেলা (৭ নভেম্বর ২০২৬)
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৭:৫৭

আজকের রাশিফল (৭ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (৭ নভেম্বর ২০২৬)
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৩:৩৬

আজকের নামাজের সময়সূচি (৭ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (৭ নভেম্বর ২০২৬)
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৪:২৫

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:১০


আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
৬ নভেম্বর ২০২৬ রাত ১০:৪০:০৯